বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে ‘সিপাহী (পুরুষ)’ পদে নতুন জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ইচ্ছুক প্রার্থীরা গত ২৭ জুন থেকে আবেদন করা শুরু করেছেন এবং আগামী ১৯ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের জন্য সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি।
ওজনের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের জন্য ন্যূনতম ৪৯.৮৯৫ কেজি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ৪৭.১৭৩ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি (ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত ৩২ ইঞ্চি) হতে হবে। এছাড়া, দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ হতে হবে।
আগামী ১৯ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো অ্যাফিডেভিট বা হলফনামা গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























