বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ, কুর্মিটোলা, সম্প্রতি শিক্ষক ও কর্মচারী পদে ১৮ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর বা অফলাইনে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সম্পূর্ণরূপে অনলাইনে, এবং আবেদন ফিও অনলাইনে পরিশোধ করতে হবে। প্রদর্শক ও সহকারী শিক্ষক পদের জন্য ৫৬০ টাকা, হিসাবরক্ষক পদের জন্য ৪৬০ টাকা, পিএ, অফিস সহকারী, হিসাব সহকারী, টেকনিশিয়ান ও ল্যাব সহকারী পদের জন্য ৩৬০ টাকা এবং নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য ২৬০ টাকা (অনলাইন চার্জসহ) ফি নির্ধারণ করা হয়েছে।
আবেদনপত্রের সঙ্গে ৩০০-৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০-৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি কলেজের ওয়েবসাইটে পাওয়া যাবে।
রিপোর্টারের নাম 

























