ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, লক্ষ্য সাড়ে ৫ লাখ শিশু

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরীর শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ শারীরিক বিকাশের লক্ষ্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছে। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, কোনো শিশু যেন এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যেই সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

রবিবার নগরের ৪১টি ওয়ার্ডে এই কার্যক্রমের উদ্বোধনকালে মেয়র জানান, নগরীর ১৩২১টি কেন্দ্রের মাধ্যমে ৬-৫৯ মাস বয়সী প্রায় ৫ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী প্রায় ৯২ হাজার শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ৪ লাখ ৭২ হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল দেওয়া হবে।

তিনি আরও বলেন, নিয়মিত কেন্দ্রের পাশাপাশি ভ্রাম্যমাণ দলের মাধ্যমে পথশিশুদেরও এই কর্মসূচির আওতায় আনা হবে। মেয়র অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে শিশুদের ক্যাম্পেইন কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য, যাতে নগরীর কোনো শিশুই এই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।

উল্লেখ্য, জন্মের পর প্রথম ছয় মাস শিশু মায়ের দুধ থেকেই প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ পেয়ে থাকে। এছাড়া, গত চার থেকে ছয় মাসের মধ্যে যেসব শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়েছে, তাদের পুনরায় ক্যাপসুল খাওয়ানো হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ‘আনন্দ মেলা’র তারিখ পরিবর্তন, আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, লক্ষ্য সাড়ে ৫ লাখ শিশু

আপডেট সময় : ০৬:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬