ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার

প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল। হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে সম্প্রতি তিনি ব্যাপক আলোচনায় এসেছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সিলেটে নতুন ডিসি নিয়োগের এই সিদ্ধান্ত এলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যবিপ্রবির নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার

আপডেট সময় : ০৬:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬