ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ২.৫৫ কোটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত অন্ধত্ব রোধে দেশব্যাপী চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং ৫০০টি ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত উন্নত। আন্তর্জাতিক পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষার পর ইউনিসেফের মাধ্যমে এই উন্নতমানের ক্যাপসুল দেশে আনা হয়েছে। বর্তমানে সরকারের কাছে লাল ও নীল রঙের মোট ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

ক্যাম্পেইনের সময়সীমা ও কার্যকারিতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সারা দেশে একযোগে এই কার্যক্রম চলছে। কোনো শিশু যেন বাদ না পড়ে, সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম দিন কোনো শিশু বাদ পড়লে দ্বিতীয় দিন খাওয়ানো হবে এবং এভাবে পর্যায়ক্রমে চতুর্থ দিন পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, আহত ২

দেশজুড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ২.৫৫ কোটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

আপডেট সময় : ১২:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬