সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রজন্মকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে প্রধানমন্ত্রী এই বিশেষ আয়োজনের ব্যবস্থা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে হলে তাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।
উক্ত মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সংসদ ভবন পরিদর্শন ও প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলাপচারিতার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।
রিপোর্টারের নাম 





















