ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ: ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে মোট এক হাজার ৫২১ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে এক হাজার ৩২০ জন ক্যাডার পদে এবং ২০১ জন নবম, দশম ও দ্বাদশ গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন।

রোববার বিকেলে এই ফল প্রকাশ করা হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ: ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ

আপডেট সময় : ০৬:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬