ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

হামের প্রাদুর্ভাব: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অভিযোগ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার সম্প্রতি হামের প্রাদুর্ভাবের জন্য পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের ‘মারাত্মক ভুল’ এবং ‘অদূরদর্শিতাকে’ দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, ২০২৪-২৫ সালে হামের যে টিকা দেওয়ার কথা ছিল, সেই টিকা প্রদানে তারা ব্যর্থ হওয়ায় দেশে এই রোগের বিস্তার দেখা গেছে।

রোববার বেলা ১১টায় গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মজিবুর রহমান, ইউনিসেফ বরিশাল ফিল্ড অফিসের চিফ ডা. মো. কাওসার হোসেন, গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক শাহিন ইকবাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. গোলাম মোরশেদ।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলায় মোট ১ লাখ ৭৬ হাজার ৫৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কার্যক্রম জেলার সাতটি স্থায়ী কেন্দ্র এবং ১ হাজার ৬৭৬টি অস্থায়ী কেন্দ্রে পরিচালিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনজিও কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও নারী কর্মীদের হয়রানির অভিযোগ

হামের প্রাদুর্ভাব: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অভিযোগ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টার

আপডেট সময় : ০৩:৫৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬