ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে একটি মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে শিশু স্বর্ণকে নিয়ে তার এক আত্মীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। দেশ ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শিশু স্বর্ণ গুরুতর আহত হয়।

তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আঘাত পেয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকার কাছে হার, নারী বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ

ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

আপডেট সময় : ০৭:৩৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬