ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

হবিগঞ্জে এনজিও কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও নারী কর্মীদের হয়রানির অভিযোগ

হবিগঞ্জে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) আঞ্চলিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও নারী কর্মীদের হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, সংস্থার নিয়ম অনুযায়ী ছয় মাস পর চাকরি স্থায়ী হওয়ার কথা থাকলেও এরিয়া ম্যানেজারকে মোটা অঙ্কের ঘুষ না দিলে তা কার্যকর করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে ১০ মাস পার হলেও কর্মীদের স্থায়ীকরণ ঝুলিয়ে রাখা হচ্ছে।

সংস্থাটির সাবেক ও বর্তমান কর্মীদের অভিযোগ, চাকরির স্থায়ীকরণের জন্য এরিয়া ম্যানেজার ১০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দাবি করেন। এছাড়া নারী কর্মীদের গভীর রাতে ভিডিও কল দেওয়া এবং তাদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজসহ অশোভন আচরণ করার অভিযোগও রয়েছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। এসব মানসিক নির্যাতন ও অনৈতিক দাবির মুখে অনেক কর্মী চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।

অভিযোগের বিষয়ে স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, অভিযুক্ত কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আত্মীয় পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করেন এবং সাধারণ কর্মীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করেন। এই অরাজকতা বন্ধে এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ ও সেলফি: সুনাগরিক হওয়ার আহ্বান

হবিগঞ্জে এনজিও কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও নারী কর্মীদের হয়রানির অভিযোগ

আপডেট সময় : ০৫:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬