ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বাংলাদেশি কর্মীদের দক্ষ করতে কারিগরি সহযোগিতার প্রস্তাব সুইজারল্যান্ডের

বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক মানের দক্ষ করে গড়ে তুলতে কারিগরি ও কর্মমুখী সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি এই আগ্রহের কথা জানান।

বৈঠকে মন্ত্রী মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসী কর্মীদের পুনর্বাসন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধান শক্তি হচ্ছে বিশাল তরুণ জনগোষ্ঠী। সুইজারল্যান্ডের স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, কেয়ারগিভিং এবং ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিশেষায়িত খাতগুলোতে বাংলাদেশি দক্ষ কর্মীদের নিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের নিরাপদ অভিবাসন ব্যবস্থা শক্তিশালী করতে এবং আধুনিক অভিবাসন প্ল্যাটফর্ম উন্নয়নে ধারাবাহিক সহায়তার আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুইজারল্যান্ডে বৃত্তির সুযোগ বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। সরকার আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিকে বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান মন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ ও সেলফি: সুনাগরিক হওয়ার আহ্বান

বাংলাদেশি কর্মীদের দক্ষ করতে কারিগরি সহযোগিতার প্রস্তাব সুইজারল্যান্ডের

আপডেট সময় : ০৫:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬