ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ: কালীগঞ্জে উত্তেজনার পর অভিযুক্ত আটক

ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম সম্পর্কে আপত্তিকর ও অশালীন মন্তব্য করার অভিযোগে প্রশান্ত কুমার দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে কালীগঞ্জ পৌর শহরের কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আটক প্রশান্ত ওই এলাকারই বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চায়ের দোকানে সাধারণ আলাপচারিতার সময় ইসলাম ধর্ম নিয়ে অশালীন মন্তব্য করেন প্রশান্ত। এতে উপস্থিত মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত সেখান থেকে সরে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আপনি’ না বলায় সহপাঠীকে ছুরিকাঘাত, ঢাকা মেডিকেলে স্কুলছাত্র

ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ: কালীগঞ্জে উত্তেজনার পর অভিযুক্ত আটক

আপডেট সময় : ০৬:২৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬