কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারী-পুরুষসহ আটজনকে গ্রেপ্তার করেছে। গত শনিবার (২৭ জুন) দিনগত রাতে উপজেলাজুড়ে এই অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আদালতের পরোয়ানা কার্যকর করা এবং অপরাধ দমনের লক্ষ্যে অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজাদারের নেতৃত্বে পুলিশের একাধিক দল এই অভিযানে অংশ নেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়ার ইসমাইল হোসেন মোর্শেদ, ভাদিতলা মাঝের পাড়ার শাহজাহান, মো. ইমরান, শিয়াপাড়ার সুবল রুদ্র, ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ীর মো. আজিমুল হক, পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীর খালেদ বাদশা ও আব্দুল্লাহ, এবং রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়ার আসমা।
ওসি এটিএম সিফাতুল মাজাদার জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন পরোয়ানাসহ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 






















