ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

সংসদে কোরআনের আয়াতের ভুল সংশোধন করলেন জামায়াত এমপি, ধন্যবাদ জানালেন হুইপ

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা চলাকালে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিতে গিয়ে ভুল করেন সরকারি দলের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। বক্তৃতার এক পর্যায়ে তিনি একটি সূরার নম্বরকে আয়াতের নম্বর হিসেবে উল্লেখ করেন। পরবর্তীতে জামায়াতে ইসলামীর একজন সংসদ সদস্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সেই ভুলটি ধরিয়ে দিলে হুইপ তাকে আন্তরিক ধন্যবাদ জানান।

রোববার সংসদ অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নিয়ে হুইপ মিয়া নুরুদ্দিন অপু সূরা নাজমের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে। আর তার সেই চেষ্টা অবশ্যই দেখা হবে।’ এসময় তিনি আয়াত নম্বর হিসেবে ৫৩ উল্লেখ করেন। তার বক্তব্য শেষ হওয়ার পর ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন ফ্লোর নিয়ে জানান যে, ৫৩ মূলত সূরার নম্বর, আর কাঙ্ক্ষিত আয়াতের নম্বর হলো ৩৯। তিনি বলেন, ‘কোরআনের আয়াত ভুল বলা যাবে না, সঠিক তথ্যটি সবার জানা প্রয়োজন।’

ভুলটি সংশোধন করে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন হুইপ নুরুদ্দিন অপু। তিনি বলেন, ‘আমার সংসদ সদস্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে যে, তিনি আমার ভুলটা ধরিয়ে দিলেন। থ্যাংক ইউ।’ সংসদে এমন সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশ উপস্থিত সংসদ সদস্যদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যবিপ্রবির নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

সংসদে কোরআনের আয়াতের ভুল সংশোধন করলেন জামায়াত এমপি, ধন্যবাদ জানালেন হুইপ

আপডেট সময় : ০৬:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬