ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

এসিল্যান্ডের ওপর হামলা ও আসামি ছিনতাই: প্রধান হোতা ফয়সাল র‍্যাবের হাতে গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার মূল হোতা ফয়সাল শেখকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার সকালে র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গত ২০ জুন গোয়ালন্দের দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। অভিযান চলাকালে মাদকসহ ফয়সালকে আটক করা হলে তার সহযোগীরা সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালায়। এসময় তারা হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় ফয়সালকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত ফয়সাল শেখ গোয়ালন্দঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ ও সেলফি: সুনাগরিক হওয়ার আহ্বান

এসিল্যান্ডের ওপর হামলা ও আসামি ছিনতাই: প্রধান হোতা ফয়সাল র‍্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬