মুদি দোকান ও কাঁচাবাজারের ওপর কর আরোপ নিয়ে জনমনে সৃষ্ট উদ্বেগ নিরসনে আশ্বস্ত করেছেন প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আলোচনায় তিনি জানান, করের আওতা বাড়ানো হলেও সাধারণ ব্যবসায়ীদের সক্ষমতা বিবেচনা করে তা অত্যন্ত যৌক্তিকভাবে এবং ফ্ল্যাট রেটে নির্ধারণ করা হবে। এছাড়া রাজস্ব নীতি প্রণয়ন ও আদায়ের কাজকে পৃথক করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন সংস্থা গঠনের পরিকল্পনাও রয়েছে সরকারের।
প্রস্তাবিত বাজেটকে বাস্তবসম্মত ও প্রসারণশীল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। জিডিপির তুলনায় বাংলাদেশের বাজেটের আকার প্রতিবেশী দেশগুলোর চেয়ে অনেক ছোট দাবি করে তিনি আরও বলেন, কর সংস্কার ও অটোমেশনের মাধ্যমে আগামী অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। গত চার মাসে রাজস্ব আদায়ে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।
রিপোর্টারের নাম 






















