জামালপুরের মেলান্দহ উপজেলায় নিজের আট মাস বয়সী ঘুমন্ত সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। রোববার ভোরে উপজেলার ভাবকি এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। পুলিশ এই ঘটনায় ঘাতক মা শ্রাবন্তী আক্তারকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে হুমায়ূন আহমেদের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই পরকীয়া ও পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় শ্রাবন্তী তার শিশু সন্তান শাওনকে নিয়ে ঘর থেকে বের হন এবং বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেন।
ভোরবেলা শ্রাবন্তীর অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয় নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয়। পরে পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 

























