ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে: জামায়াত এমপি

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান সুদভিত্তিক অর্থনীতির সমালোচনা করে বলেছেন, এই অর্থনীতির কবর রচনা করে যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে। তিনি এজন্য আলেমদের সমন্বয়ে একটি কমিটি গঠন এবং যাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানান।

রোববার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মুজিবুর রহমান বলেন, ‘আমার প্রস্তাব হল মাননীয় স্পিকার আমাদের বাংলাদেশে হানাফী আলেম আছে, আহলে হাদিসলে আলেম আছেন আরো অনেক মসলাকের লোক আছে আলেমদেরকে একটা কমিটি করেন। এই যাকাত দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে। সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে।’

ঋণ ও সুদের সমালোচনা করে তিনি বলেন, ঋণের ব্যাপারে খুবই সাবধান হওয়া উচিত। যারা ঋণ করে তারা স্বাধীনভাবে চলতে পারে না। সুদের ফল দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। কোরআনের আয়াত উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন এবং যাকাত সাদকাকে বৃদ্ধি করেন। তিনি সতর্ক করে বলেন, যদি সুদ চালু থাকে জাতির উপরে আল্লাহর আজাব হালাল হয়ে যাবে এবং যেকোনো সময় আল্লাহ তাআলা মহামারির দুর্যোগ সেখানে নাজিল করতে পারেন।

প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের কথা উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, সেখানে সুদকে বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার সুন্দর একটি প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে এই যাকাত ভিত্তিক অর্থনীতি করার এবং সুদ বন্ধ করার চেষ্টা করছে। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হল ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, পাকিস্তান। তিনি মনে করেন, বাংলাদেশও একটি দেশ যেখানে সুদকে বন্ধ করে ইসলামী অর্থনীতি চালু করার চেষ্টা ইসলামী ব্যাংক করেছিল। কিন্তু শকুনের দৃষ্টি ইসলামী ব্যাংকের উপর পড়ার কারণে আজ এই ব্যাংক বিধ্বস্ত হতে চলেছে।

তিনি আরও বলেন, যখন ইসলামী ব্যাংক ঠিকমত চলছিল তখন বড় বড় সুদি ব্যাংক বাংলাদেশে ছিল। তারা যখন দেখলো এই সুদের কারবার চলছে না তখন প্রত্যেকটা ব্যাংক তারা ইসলামিক কাউন্টার খুলেছিল। এটা প্রমাণ করে যে বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি চলতে পারে।

যাকাত মন্ত্রণালয় করার দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, ‘ইসলামের অর্থনীতি অনেক সমৃদ্ধ, যদি আমরা এই যাকাত মিনিস্ট্রি একটা চালু করতে পারি। সম্ভবত ইয়েমেনের মিনিস্ট্রি অফ যাকাত এবং আওকাফ এই মিনিস্ট্রি চালু আছে। আমি দাবি করব ব

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ ও সেলফি: সুনাগরিক হওয়ার আহ্বান

সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে: জামায়াত এমপি

আপডেট সময় : ০৫:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬