ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

চীন-মিয়ানমার করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ যদি চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে পারে, তবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দেশীয় পণ্য চীনের বাজারে পৌঁছানো সম্ভব হবে। এতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য যেমন গতিশীল হবে, তেমনি বাংলাদেশে চীনা বিনিয়োগের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। শনিবার সিলেটে জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা জানান।

মন্ত্রী বলেন, চীনে পণ্য রপ্তানি বাড়ানোর লক্ষ্যে সরকার বিশেষ কৌশল গ্রহণ করেছে। চীন ইতোমধ্যে প্রায় সব বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশের সুযোগ দিয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণ করা। এরই অংশ হিসেবে চট্টগ্রামে ৮০০ একর জমিতে একটি বিশেষ চীনা শিল্প পার্ক স্থাপনের বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের ফলে দেশটিতে বড় ধরনের বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে এবং এর মাধ্যমে ভবিষ্যতে বাণিজ্য ঘাটতিও কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রে আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক অধিকার রক্ষা এবং সংবিধানে বর্ণিত সাম্য ও ব্যক্তিস্বাধীনতা বাস্তবায়নে তারা অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির জন্য নতুন ভবন নির্মাণ এবং আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩০

চীন-মিয়ানমার করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ১১:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬