ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মহররমের সঠিক শিক্ষা ও সচেতনতা বাড়াতে রাজধানীতে ব্যতিক্রমী কুইজ প্রতিযোগিতা

পবিত্র মহররম মাস ও আশুরার প্রকৃত তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং প্রচলিত কুসংস্কার দূর করতে রাজধানীর হাতিরপুলে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ইস্টার্ণ প্লাজা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ‘মহররম কুইজ-২০২৬’ প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে। শুক্রবার এই প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, মহররমকে কেন্দ্র করে সমাজে প্রচলিত নানা ভ্রান্ত ধারণা দূর করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। মসজিদের খতিব শাইখ মুফতি নিজাম বিন মুহিবের তত্ত্বাবধানে মহররম ও আশুরা বিষয়ে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শিশুদের শেখানো হয়। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের মেধা যাচাই করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের ছোটবেলা থেকেই কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান প্রদান করা জরুরি। এ ধরনের জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা তাদের ইসলামের সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে। প্রতিটি মসজিদে যদি এই ধরনের উদ্যোগ নেওয়া হয়, তবে সমাজ থেকে ধর্মীয় কুসংস্কার দূর করা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ জনশক্তি গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান: বুয়েটে নবীন বরণ সম্পন্ন

মহররমের সঠিক শিক্ষা ও সচেতনতা বাড়াতে রাজধানীতে ব্যতিক্রমী কুইজ প্রতিযোগিতা

আপডেট সময় : ০৯:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬