দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টস (জিডিআর) লেনদেনে ফিরেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে না পারায় গত ২ জানুয়ারি থেকে কোম্পানিটির লেনদেন স্থগিত ছিল। ২৬ জুন সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
জানা গেছে, গত ২৩ জুন অনুষ্ঠিত বিশেষ বোর্ড সভায় বেক্সিমকো ফার্মার আর্থিক হিসাব বিবরণী অনুমোদিত হওয়ার পর এই সংকট কাটে। মূলত পরিচালনা পর্ষদ গঠন নিয়ে আইনি জটিলতা এবং স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে সৃষ্ট অচলাবস্থার কারণে আর্থিক প্রতিবেদন প্রকাশে বিলম্ব হয়েছিল। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) পক্ষ থেকে জানানো হয়েছে, লেনদেন শুরু হওয়ায় কোম্পানিটি তালিকাচ্যুতির বড় ঝুঁকি থেকে রক্ষা পেল, যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক বার্তা দেবে।
রিপোর্টারের নাম 























