দিনাজপুরের ফুলবাড়ীতে চিকিৎসা সেবায় অনিয়মের অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছানের নেতৃত্বে পৌর শহরে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে আল-শিফা অ্যাডভান্সড মেডিকেয়ার, মা ডায়াগনস্টিক এবং নিউ সিটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রে অসঙ্গতি পাওয়া যায়। এছাড়া ল্যাবে প্যাথলজি পরীক্ষার উপকরণের মান সন্তোষজনক না হওয়ায় এবং নানা ত্রুটি থাকায় ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এবং সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























