জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিড়ির দাম বাড়ানোর সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি বলেন, তামাক ও নেশাজাতীয় দ্রব্য থেকে মানুষকে দূরে রাখতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ইতিবাচক।
বাজেট আলোচনায় অংশ নিয়ে মুজিবুর রহমান আরও বলেন, একটি আদর্শ ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে বাজেটে সুদমুক্ত অর্থনীতি ও জাকাতভিত্তিক ব্যবস্থার প্রতিফলন থাকা জরুরি। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, অর্থমন্ত্রীর দীর্ঘ বাজেট বক্তৃতায় ‘জাকাত’ শব্দটির কোনো উল্লেখ ছিল না। মদিনার সনদের আদলে দেশ চালাতে হলে অর্থনীতিতে জাকাত প্রথা চালু করা আবশ্যক বলে তিনি মন্তব্য করেন।
দেশের অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে এই সংসদ সদস্য বলেন, অতিরিক্ত ঋণনির্ভরতা কোনো দেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনে না। বিদেশি ঋণের বোঝা না বাড়িয়ে দেশের নিজস্ব সম্পদ ও রাজস্ব কাজে লাগিয়ে স্বনির্ভর দেশ গড়ার পরামর্শ দেন তিনি।
রিপোর্টারের নাম 





















