ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতীয় ভিসা চালু, আবেদনের নিয়ম ও বিস্তারিত

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটন (টুরিস্ট) ভিসা সেবা চালু করেছে ভারত। রোববার থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাসহ দেশের প্রধান ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (আইভ্যাক) আবেদন গ্রহণ শুরু হয়েছে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত এই সেবা সাময়িকভাবে স্থগিত রেখেছিল।

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সম্প্রতি এক ঘোষণায় জানান, পর্যটন ভিসার পাশাপাশি মানবিক দিক বিবেচনায় মেডিকেল ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সবকটি ভিসা সেন্টারে কার্যক্রম স্বাভাবিক করা হবে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ পর্যটকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে আশা করা হচ্ছে।

ভিসা আবেদনের জন্য ইচ্ছুক ব্যক্তিদের ভারতীয় অনলাইন ভিসা পোর্টালে গিয়ে ‘রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন’ অপশন থেকে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকা এবং অন্তত দুটি ফাঁকা পাতা থাকা বাধ্যতামূলক। অনলাইনে ফরম পূরণ শেষে অ্যাপ্লিকেশন আইডি সংগ্রহ করে প্রয়োজনীয় নথিপত্র ও ছবিসহ নিকটস্থ আইভ্যাক সেন্টারে জমা দিতে হবে। পর্যায়ক্রমে সব আইভ্যাক সেন্টারে এই সেবা পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ার বৃহত্তম কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে বিভাগীয় কমিশনার, সচল করার তাগিদ

বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতীয় ভিসা চালু, আবেদনের নিয়ম ও বিস্তারিত

আপডেট সময় : ০২:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬