স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির ২০২৬-২০২৭ সেশনের জন্য ৩১ সদস্যবিশিষ্ট একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আরিফুর রহমান টুকু সভাপতি এবং কাজী হাসান আহমাদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মো. মামুনুর রশিদ, সহসভাপতি মুফতি হোসাইন আহমাদ, এইচএম মাহফুজুর রহমান ও ইঞ্জিনিয়ার মো. আইয়ুব আলী সরকার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মো. রোমান হোসাইন, এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন এবি রুপম ও মো. মাইন উদ্দিন। আবু বকর সিদ্দিক সাংগঠনিক সম্পাদক এবং মো. মফিজুল ইসলাম অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সংগঠনের সভাপতি আরিফুর রহমান টুকু তার প্রতিক্রিয়ায় বলেন, তাদের লক্ষ্য স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটিকে দেশের প্রতিটি জেলায় সম্প্রসারিত করা। তিনি রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, এক ফোঁটা রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে, যা একটি পরিবার ও হাজারো স্বপ্নকে বাঁচিয়ে রাখার সমতুল্য। নতুন কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে রক্তদান ও অন্যান্য মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক কাজী হাসান আহমাদ বলেন, তারা শুধু রক্তদানই করছেন না, অন্যদেরও রক্তদানে উৎসাহিত করছেন এবং প্রয়োজনে মানুষের জন্য রক্ত সংগ্রহ করে দিচ্ছেন। তিনি মনে করেন, একজন রক্তদাতা কেবল রক্তই দেন না, তিনি একজন মানুষের জীবন, একটি পরিবারের হাসি এবং অসংখ্য স্বপ্নকে বাঁচিয়ে রাখেন।
রিপোর্টারের নাম 























