ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের, আতঙ্ক স্থানীয়দের মধ্যে

জামালপুরের বকশীগঞ্জে ভারত থেকে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে লাকড়ি সংগ্রহে পাহাড়ে গিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। অবশেষে শনিবার সকালে গারো পাহাড়ের সোমনাথপাড়া এলাকার জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় স্থানীয় মির্ধাপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, গত শুক্রবার সকালে জামালপুরের ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথপাড়া এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাতে তাকে খুঁজে না পেয়ে শনিবার সকালে আবারও ব্যাপক তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পাহাড়ের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।

ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল এই তথ্য নিশ্চিত করে জানান, ভারত থেকে কাঁটাতার পেরিয়ে আসা বন্য হাতির হামলায় জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় বন্য হাতির আনাগোনা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকের ভয়াবহ ঝুঁকি মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের, আতঙ্ক স্থানীয়দের মধ্যে

আপডেট সময় : ০৩:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬