কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার একটি রেস্তোরাঁয় ভুলবশত ফেলে যাওয়া সেই শিশুটির পরিবারের সন্ধান পাওয়া গেছে। ঘটনার প্রায় চার ঘণ্টা পর শিশুটির মা রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। জাইতুন রেস্তোরাঁর স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার সকালে পরিবারের প্রায় ১৫ জন সদস্য নিয়ে দুটি গাড়িতে করে ওই রেস্তোরাঁয় নাশতা করতে আসেন এক প্রবাসী পরিবার। নাশতা শেষে আড্ডা ও তাড়াহুড়ো করে বের হওয়ার সময় তারা ভুল করে শিশুটিকে রেস্তোরাঁতেই রেখে চলে যান। তারা কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন এবং চট্টগ্রাম পার হওয়ার পর বিষয়টি টের পান। পরে অনলাইনে খবর দেখে তারা রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির মা তাদের সঙ্গে কথা বলেছেন। তারা বর্তমানে কুমিল্লায় ফিরে আসছেন। পুলিশ এবং সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সিসিটিভি ফুটেজেও পরিবারটির আসার এবং ভুলক্রমে শিশুটিকে রেখে যাওয়ার দৃশ্য দেখা গেছে।
রিপোর্টারের নাম 























