ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধ: নিহত ১, আহত ২, অভিযান অব্যাহত

খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় বনদস্যু চক্র ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের এক বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সাকাত সরদার (৬০)। আহতরা হলেন রবিউল ইসলাম ও ইসমাইল বিশ্বাস। এ ঘটনার পর অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং পলাতক দস্যুদের গ্রেপ্তারে সুন্দরবনের অভ্যন্তরে কোস্ট গার্ডের অভিযান জোরদার করা হয়েছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করে জানান, কোস্ট গার্ডের সঙ্গে সংঘর্ষে ডাকাত দলের তিন সদস্য আহত হন। তাদের মধ্যে গুলিবিদ্ধ সাকাত সরদার ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ রবিউল ইসলাম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ইসমাইল বিশ্বাস নামে অপর আহত ব্যক্তি কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি হেফাজতে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, শুক্রবার রাতে সুন্দরবনের গহীনে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকাত সরদারকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে, রবিউল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত বৃহস্পতিবার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গভীরে কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান শুরু করে। সেই অভিযানের অংশ হিসেবেই এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে এনআরসি ও ধর্মান্তরবিরোধী কঠোর আইনের ঘোষণা শুভেন্দু অধিকারীর

সুন্দরবনে কোস্ট গার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধ: নিহত ১, আহত ২, অভিযান অব্যাহত

আপডেট সময় : ০৫:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬