চীনের রাজধানী বেইজিংয়ে একটি ছোট বিমান বহুতল ভবনের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় বিমানের পাইলট নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টা ৫৫ মিনিটে দুই আসনের একটি হালকা স্পোর্টস বিমান বেইজিংয়ের ব্যস্ত বাণিজ্যিক এলাকা চাওইয়াং জেলায় একটি ১০৮ তলা ভবনের গায়ে আছড়ে পড়ে। তবে ভবনটির নাম বা নিহত পাইলটের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানটি বেইজিংয়ের অন্যতম উঁচু ভবন, ১০৮ তলা সিআইটিআইসি টাওয়ারের সঙ্গে আঘাত হানে। এই ভবনটি ‘চায়না জুন’ নামেও পরিচিত।
প্রাচীন চীনা মদের পাত্রের আদলে নির্মিত এই আকাশচুম্বী ভবনটি রাজধানীর অন্যতম পরিচিত স্থাপনা। কঠোর আকাশসীমা নিয়ন্ত্রণের জন্য পরিচিত বেইজিংয়ে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 






















