সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে নজির হোসেন আখঞ্জী (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার সংসার হাওরে কয়লাবোঝাই নৌকায় করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নজির হোসেন আখঞ্জী উত্তর শ্রীপুর ইউনিয়নের তারং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। ভোররাতে তিনি কয়লা নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আকস্মিক বজ্রপাতের শিকার হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নজির হোসেনের সঙ্গে নৌকায় আরও দুজন ব্যক্তি ছিলেন। তারা নৌকার ছাউনির নিচে আশ্রয় নেওয়ায় বজ্রপাতের কবল থেকে প্রাণে রক্ষা পান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টারের নাম 
























