ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

বাকৃবি ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন: সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কৃষি অনুষদের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মঈন শাখা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে কৃষি অনুষদের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী মো. তানভীর আনজুমকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সদস্য সমাবেশে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. নুরুল হুদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম।

সংগঠন সূত্রে জানা গেছে, শাখা সভাপতি নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত আব্দুল্লাহ আল মঈনকে সভাপতি হিসেবে ঘোষণা করে তাকে সাংগঠনিক শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি। পরবর্তীতে নবনির্বাচিত সভাপতির পরামর্শক্রমে মো. তানভীর আনজুমকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এই নবগঠিত কমিটি ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য দায়িত্ব পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে এনআরসি ও ধর্মান্তরবিরোধী কঠোর আইনের ঘোষণা শুভেন্দু অধিকারীর

বাকৃবি ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন: সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

আপডেট সময় : ০৬:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬