ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী ভারতের বিপক্ষে নিজেদের ছন্দ ধরে রাখতে পারলো না বাংলাদেশ নারী দল। গতকাল অনুষ্ঠিত ম্যাচে ৫ উইকেটে পরাজয় বরণ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। ভারতের সামনে ১৩৬ রানের লক্ষ্য ছুড়ে দিলেও, ১৯ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারতের মেয়েরা।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে জুয়ারিয়া ৩৩ এবং নিগার ৩২ রানের ইনিংস খেলেন। এই দুই ব্যাটার ছাড়া অন্য কেউ উল্লেখযোগ্য স্কোর গড়তে পারেননি। ভারতীয় স্পিনারদের দাপটে বাংলাদেশের ব্যাটাররা সুবিধা করতে পারেননি; রাধা যাদব ২৮ রানে ৩ উইকেট এবং শ্রী চারানি ২১ রানে ২ উইকেট শিকার করেন।

জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৩১ রানের উদ্বোধনী জুটি গড়ে। যদিও রিতু, রাবেয়া ও নাহিদা ভারতীয় ব্যাটিং লাইনআপে চাপ সৃষ্টির চেষ্টা করেন, তবে শেফালি ভর্মার ৫৩ রানের দুর্দান্ত ফিফটিতে ভারত সহজ জয়ের দিকে এগিয়ে যায়। শেফালি ভর্মা ম্যাচসেরা নির্বাচিত হন।

এই জয়ের ফলে ভারত চার ম্যাচ খেলে তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে, ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। আগামী ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নসাৎ করল বিজিবি ও স্থানীয়রা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

আপডেট সময় : ১১:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬