বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) ২০২৫-২০২৭ মেয়াদের আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে বিশিষ্ট চিকিৎসক ও পেশাদার গলফার ডা. আফশান আনিস তার যুগান্তকারী ১১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। ‘পেশাদারিত্বের মর্যাদা, গলফের নতুন দিগন্ত’ স্লোগানকে সামনে রেখে ঘোষিত এই ইশতেহারে গলফ খেলাকে একটি পূর্ণাঙ্গ ও স্বাবলম্বী শিল্প হিসেবে গড়ে তোলার পাশাপাশি খেলোয়াড়দের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত এই ইশতেহারে ডা. আফশান আনিস গলফকে বিশ্বমানে উন্নীত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘গলফ শুধুমাত্র একটি খেলা নয়, এটি আমাদের পেশা, আমাদের স্বপ্ন, আমাদের মর্যাদা।’ তিনি গলফারদের অধিকার আদায়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের মাধ্যমে কাজ করার অঙ্গীকার করেন।
ডা. আফশান আনিসের ঘোষিত ১১ দফার মূল দিকগুলোর মধ্যে রয়েছে:
- **হাই-পারফরম্যান্স সেন্টার ও নিজস্ব রেঞ্জ:** বিপিজিএ-এর নিজস্ব ব্যবস্থাপনায় একটি বিশ্বমানের সেন্টার প্রতিষ্ঠা করা হবে, যেখানে আধুনিক জিম, মেন্টাল হেলথ ও রিকভারি জোন (সুইমিং পুলসহ) এবং আন্তর্জাতিক মানের কোচিং একাডেমি থাকবে।
- **‘টপ ২৫’ খেলোয়াড়দের মাসিক সম্মানী:** প্রতি মাসের র্যাংকিংয়ের শীর্ষ ২৫ জন পেশাদার গলফারকে বিপিজিএ-এর পক্ষ থেকে নিয়মিত নির্দিষ্ট সম্মানী ও বিশেষ মর্যাদা দেওয়া হবে।
- **আন্তর্জাতিক মানের প্রাইজমানি বণ্টন:** বাংলাদেশে প্রথমবারের মতো এশিয়ান/ইউরোপ ট্যুর স্ট্যান্ডার্ড মেনে চ্যাম্পিয়নকে ১৬% সহ কাট-মেক করা শেষ পজিশন পর্যন্ত প্রাইজমানি বণ্টনের ব্যবস্থা করা হবে।
রিপোর্টারের নাম 























