ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কাতারকে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল বসনিয়া

এক যুগ পর বিশ্বকাপের মঞ্চে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছে বসনিয়া ও হার্জেগোভিনা। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্বের দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে সের্হেই বারবারেজের শিষ্যরা। তবে এই জয়ের পরও তাদের শেষ ৩২-এ ওঠা এখনো নিশ্চিত নয়; এখন তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর সেরা তৃতীয় দলগুলোর সমীকরণের দিকে।

সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বসনিয়া। ম্যাচের ২৯ মিনিটেই ডিবক্সের বাইরে থেকে চোখধাঁধানো এক শটে দলকে লিড এনে দেন কেরিম আলাজবেগোভিচ। এরপর ৩৪ মিনিটে এডিন জেকোর একটি শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির ঠিক আগে কাতার একটি গোল শোধ দিলেও দ্বিতীয়ার্ধে ৮১ মিনিটে বসনিয়ার আর্মিন মাহমিচ জয় নিশ্চিত করেন।

এই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বসনিয়া। একই পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় দল হিসেবে সরাসরি নকআউটে উঠেছে কানাডা। অন্যদিকে, টানা হারের বৃত্তে থেকে মাত্র এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার। ২০২২ সালে নিজেদের মাটিতে হারের পর এবারও জয়ের মুখ দেখা হলো না তাদের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্সের অভিযান: কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কাতারকে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল বসনিয়া

আপডেট সময় : ০৮:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬