ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রূপালী ব্যাংকের শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচিত হলো ‘রূপালীক্যাশ’

ব্যাংকিং সেবাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ইনোভেশন প্রদর্শনীর আয়োজন করেছে রূপালী ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’-কে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি সেবাগুলোকে ক্রমান্বয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা বর্তমান সময়ের দাবি। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম জানান, গ্রাহকদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করতে তারা উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে বদ্ধপরিকর। এই প্রদর্শনীর মাধ্যমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৃজনশীল কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পার্বত্য চট্টগ্রামে অভিন্ন কর ব্যবস্থা চালুর দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের

রূপালী ব্যাংকের শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচিত হলো ‘রূপালীক্যাশ’

আপডেট সময় : ০৭:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬