ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক জ্বালাময়ী বক্তব্যে বসুন্ধরা গ্রুপ এবং অর্থপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার সংসদের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিগত সরকারের সময় দাপট দেখানো প্রভাবশালী ব্যবসায়ীরা এখনো কীভাবে ধরাছোঁয়ার বাইরে থাকছে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দুদক বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে মামলা করলেও তার অগ্রগতি আশানুরূপ নয়। কোনো প্রকার ‘আন্ডার টেবিল’ সমঝোতা হয়েছে কি না, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে বিদেশে টাকা পাচার এবং মানুষের সম্পদ দখলের সঙ্গে জড়িতদের খুঁটির জোর কোথায়, তা জাতির সামনে প্রকাশের দাবি তোলেন এই সংসদ সদস্য।
বক্তব্যের এক পর্যায়ে তিনি ফ্যাসিবাদের পক্ষে কাজ করা সংবাদমাধ্যমগুলোর ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, যারা গুম-খুন ও অপশাসনকে বৈধতা দিয়েছে, তাদের বিরুদ্ধে সুবিচার নিশ্চিত করতে হবে। এছাড়া গত ১৭ বছরে ব্যাংক খাত থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকারের সুস্পষ্ট নীতিমালার অভাব রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 






















