ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে বিলবোর্ড স্পষ্ট করার উদ্দেশ্যে সড়ক বিভাজনের বিপুল পরিমাণ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোনালু, জারুল, বকুল ও পলাশসহ বিভিন্ন প্রজাতির এসব গাছ মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও দুর্ঘটনা রোধে লাগানো হয়েছিল। এ ঘটনায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, গত ২২ জুন রাতে উপজেলার উজিরপুর ইউনিয়নের শামুকসার এলাকায় এই গাছ কাটার ঘটনা ঘটে। সওজ কর্মকর্তাদের দাবি, এক লেনের গাড়ির হেডলাইটের আলো যেন বিপরীত লেনের চালকের চোখে না লাগে, সেজন্য এই গাছগুলো প্রাকৃতিক দেয়াল হিসেবে কাজ করত। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং পরিবেশ বিধ্বংসী এই কাজের সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























