দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্প ও পরবর্তী অন্তত ২০টি আফটারশকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ভবন ধসে পড়ে এখন পর্যন্ত অন্তত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭০০ জন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। কারাকাস থেকে ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপে এলাকায় হওয়া এই কম্পনের মাত্রা ছিল ৭.২। এর মাত্র ৩৯ সেকেন্ড পরেই ইউমারের কাছে ৭.৫ মাত্রার দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্প পরবর্তী সময়ে হওয়া বেশ কিছু কম্পন জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে এবং উদ্ধার কাজ ব্যাহত করছে।
রিপোর্টারের নাম 

























