দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মোবাইল চুরির অপবাদ দিয়ে এক জুনিয়র শিক্ষার্থীকে অপহরণ, নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে সিনিয়রদের বিরুদ্ধে। ভুক্তভোগী দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল বিভাগের ২৫তম ব্যাচের শিক্ষার্থী। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, মোবাইল চুরির মিথ্যা অভিযোগে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে দীর্ঘ তিন ঘণ্টা শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়। পরবর্তীতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযুক্ত দুই সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























