রংপুর জেলা ছাত্রশক্তির এক বছর মেয়াদী নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
নতুন এই কমিটিতে রাকিবুল হাসান তৌফিককে আহ্বায়ক এবং মোরশেদ আলমকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রিফাতুজ্জামান ও সৈয়দ শামীম আহম্মেদ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে তৌহিদুল ইসলাম সুমনের নাম ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী সাত দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রিপোর্টারের নাম 

























