পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই জন শিক্ষক পৃথক দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ও জিয়া পরিষদ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধিত দুই শিক্ষক হলেন পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ। অনুষ্ঠানে তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিপ্রবির দুই জন কৃতি শিক্ষক দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ দুটি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে আসীন হওয়ায় পুরো বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত। তাদের সুযোগ্য নেতৃত্বে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























