ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

চট্টগ্রাম বিসিক শিল্প এলাকায় গুলি ছুড়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে হুমকি

চট্টগ্রাম নগরের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি ও চাঁদা দাবি করেছে একদল সশস্ত্র যুবক। শনিবার পাঁচজনের একটি দল শিল্প এলাকার একটি প্রতিষ্ঠানের সামনে এসে ফাঁকা গুলি ছোড়ে এবং পরবর্তীতে মুঠোফোনে স্থানীয় এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেয়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পাঁচ যুবক পিস্তল হাতে গুলি ছুড়তে ছুড়তে শিল্প এলাকার একটি প্রতিষ্ঠানে প্রবেশ করছে। ভুক্তভোগীদের দাবি, মোবাইলে কল দিয়ে তাদের চরম ভয়ভীতি দেখানো হয়েছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, চাঁদাবাজির এ ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এখনো লিখিত অভিযোগ মেলেনি, তবে অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে জ্বালানির দরপতন, দেশে কমবে কবে?

চট্টগ্রাম বিসিক শিল্প এলাকায় গুলি ছুড়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে হুমকি

আপডেট সময় : ০১:৩১:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬