ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন: দ্রুত গ্রেপ্তারের দাবি

নোয়াখালীর হাতিয়ায় সন্ত্রাসী বাহিনী ও ভূমি দস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকালে উপজেলার সুখচর ইউনিয়নের ঢালচরে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়, যেখানে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সুখচর ইউনিয়নের ইসমাইল হোসেন, ঢালচরের মো. মিরাজ উদ্দিন, আলতাফ সরদার, মহিন উদ্দিন মাঝি, সিরাজ উদ্দিন, আলতাফ হোসেন, কামাল উদ্দিন তালুকদার, নাজিম উদ্দিন, মো. শরীফ উদ্দিন, আজাদ উদ্দিন, মো. এনায়েত হোসেন, কালু রাজসহ এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ।

বক্তারা সন্ত্রাসী সোহেল, জহির, পারভেজ ও ইউছুফসহ তাদের পুরো বাহিনীকে অনতিবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই চরে সোহেল, জহির, পারভেজ ও ইউছুফের নেতৃত্বে একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনী চরম নৈরাজ্য সৃষ্টি করে চলেছে।

বক্তারা আরও উল্লেখ করেন, এই চক্রের ধারাবাহিক চাঁদাবাজি, অসহায় মানুষের ভূমি ও সরকারি খাল জোরপূর্বক দখল এবং বনের মূল্যবান গাছ কেটে উজাড় করার মতো অনৈতিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ভুক্তভোগী বাসিন্দারা বলেন, তারা আর কোনো সন্ত্রাসী বাহিনীর জিম্মি-দশায় বাঁচতে চান না। এই চরের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজের অধিকার নিয়ে বাঁচতে চায়।

তারা আরও বলেন, তাদের সন্তান, পরিবার ও মা-বোনদের নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও শান্তিময় পরিবেশে বসবাস করা তাদের মৌলিক অধিকার। ঢালচরে চাঁদাবাজ আর দখলদারদের এই অত্যাচার তারা দেখতে চান না বলে দৃঢ়ভাবে জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-ফতুল্লা নৌপথে অভিযান: ৯ বালুবাহী নৌযানকে ১.৭০ লাখ টাকা জরিমানা

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন: দ্রুত গ্রেপ্তারের দাবি

আপডেট সময় : ০৬:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬