চট্টগ্রামের মিরসরাইয়ে করোনাকালীন মরদেহ সৎকার ও মানবিক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘শেষ বিদায়ের বন্ধু’-এর দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ১৩ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম চৌধুরী নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই কাউন্সিলে দাফন সেবা উপকমিটি ও অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়। নবনির্বাচিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি মুহাম্মদ মনজুর মোর্শেদ ভূঁইয়া কনক, যুগ্ম সম্পাদক মাওলানা ক্বারি নোমান এবং অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শোয়াইব।
উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির কঠিন সময়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়। যখন স্বজনরাও আক্রান্তদের মরদেহ স্পর্শ করতে ভয় পেতেন, তখন এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা জীবনের ঝুঁকি নিয়ে দাফন ও সৎকারের দায়িত্ব পালন করে প্রশংসিত হন। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এই মানবিক কাজ ভবিষ্যতেও অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতারা।
রিপোর্টারের নাম 
























