ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এমপি জহিরুল ইসলামের আহ্বান

কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের এই বিষয়ে আরও সচেতন ও দক্ষ করে তোলার ওপর জোর দিয়েছেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম। শনিবার সকালে বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

এমপি জহিরুল ইসলাম বলেন, কৃষিকে আধুনিকীকরণের মাধ্যমে উৎপাদন বাড়ানো, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে সহনশীল একটি কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এজন্য কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদে তাদের আরও বেশি সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঁশখালীর উদ্যোগে এই কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবার চোখের জল: এক কৃষকের জীবনের যন্ত্রণার প্রতিচ্ছবি

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এমপি জহিরুল ইসলামের আহ্বান

আপডেট সময় : ১০:৪৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬