বিশ্বখ্যাত মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ গাস ফ্রিং চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে তিনি সৌদি আরবে একটি নতুন চলচ্চিত্রের শুটিংয়ে অবস্থান করছেন। সেখানেই তিনি আনুষ্ঠানিকভাবে শাহাদাহ পাঠের মাধ্যমে মুসলিম হওয়ার ঘোষণা দেন। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল-শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, এস্পোসিতো সৌদি আরবের একটি মসজিদে স্থানীয়দের সঙ্গে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন। জানা গেছে, সৌদি আরবের মানুষের আতিথেয়তা, সামাজিক সম্প্রীতি এবং মুসলিমদের জীবনযাপন তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। শুটিংয়ের ফাঁকে স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে গিয়েই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন।
জিয়ানকার্লো এস্পোসিতো শুধু ‘ব্রেকিং ব্যাড’ নয়, বরং ‘বেটার কল সল’ এবং ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছেন। বর্তমানে তিনি ‘সেভেন ডগস’ নামক একটি উচ্চ বাজেটের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার ইসলাম ধর্ম গ্রহণের খবরটি বিনোদন জগতে এবং তার ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 

























