ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত অক্টোবর মাসে ঘোষিত ‘যুদ্ধবিরতি’ উপেক্ষা করে দখলদার ইসরাইলি বাহিনী অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আল-জাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের দৈনিক পরিসংখ্যান প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসন থামেনি। যুদ্ধবিরতি চলাকালীন সময়েই ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ১২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩ হাজার ২০৮ জন ফিলিস্তিনি।
রিপোর্টারের নাম 

























