যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা যেকোনো মুহূর্তে নতুন উসকানি বা হামলার কারণে ভেঙে যেতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তার মতে, এই মুহূর্তে স্থায়ী শান্তির আশা করা ‘তাড়াহুড়ো’ হবে।
রুশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মেদভেদেভ উল্লেখ করেন, লেবাননে নতুন করে হামলা বা অন্যান্য উসকানির কারণে এই অস্থিতিশীল চুক্তি সহজেই ভেস্তে যেতে পারে। তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভা, যা মূলত যুদ্ধের মাধ্যমেই টিকে আছে, তাদের জন্য এমন পরিস্থিতিই কাম্য। তাই শান্তির আশা করাটা অবিবেচনাপ্রসূত হবে।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতে মস্কো মূলত কূটনৈতিক ও মৌখিক সমর্থনেই সীমাবদ্ধ রয়েছে, যা দুই দেশের অংশীদারিত্বের সীমাবদ্ধতাও স্পষ্ট করে তুলেছে।
রিপোর্টারের নাম 
























