ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

নেতানিয়াহুর নীতিতে ইসরাইল বড় ঝুঁকির মুখে: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের অবাস্তব নীতির কারণে দেশটি ক্রমেই একটি বড় ধরনের ঝুঁকির মধ্যে পতিত হচ্ছে। তিনি চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার জন্য সরকারের নীতিকেই দায়ী করেছেন।

ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ালন অভিযোগ করেন যে, সরকার উচিত ছিল ২০২৪ সালের অক্টোবর মাস থেকেই লেবাননের সঙ্গে আলোচনায় বসা। কিন্তু তা না করে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত করায় ইসরাইলি সেনাদের প্রাণহানি অব্যাহত রয়েছে। তার মতে, এই পরিস্থিতির পেছনে ‘ব্যক্তিগত ও দলীয় রাজনৈতিক স্বার্থ’ কাজ করছে।

সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন যে, নেতানিয়াহু তার উগ্রপন্থী জোট সরকারকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন। তিনি বলেন, ইসরাইল নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপরও যদি বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকে, তাহলে আমাদের আর কোনো রাষ্ট্রই অবশিষ্ট থাকবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে টিকে থাকার লড়াই: কুরাসাওয়ের সামনে ইকুয়েডর, দুই দলেরই বাঁচা-মরার ম্যাচ

নেতানিয়াহুর নীতিতে ইসরাইল বড় ঝুঁকির মুখে: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৫:০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬