যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হলেও লেবাননে ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত থাকতে পারে বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উল্লেখ করে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। যদিও যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে লেবাননে যুদ্ধবিরতির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশের অভ্যন্তরে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য চাপের মধ্যে রয়েছেন। ইসরাইল লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী এই মিলিশিয়া ও রাজনৈতিক গোষ্ঠীকে নিজেদের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় বাধা এলেও ইসরাইল লেবাননে তাদের সামরিক কার্যক্রম চালিয়ে যেতে পারে।
তবে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার গত শুক্রবার জানিয়েছেন যে, তার দেশ অবিলম্বে যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং লেবাননে সকল আক্রমণাত্মক অভিযান স্থগিত করেছে। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে অবস্থান করবে এবং তেলআবিব তাদের নিরাপত্তার বিষয়ে কোনো আপস করবে না। কিন্তু গোয়েন্দা প্রতিবেদনে এই স্থগিতাদেশ কতদিন টিকবে, তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























